সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আবেগ

|| আবেগ ||           —- ওয়াসিম বারি ©️ তুই বরাবরই আবেগী  আবেগ তোর থেকে চল্‌কে চল্‌কে পড়ে ।  আর আমি আবেগহীন পাথর ।  কখনও সময় মতো আসতে দু-দশ মিনিট লেট হলে , তোর আবেগ চোখ বেয়ে পড়ত ঝড়ে , ঠোঁট দুটো কাঁপত ভূমিকম্পে , তারপর মেয়েলী কিল ঘুষি পড়ত দু-চারটে , সবশেষে কান্না জাপটে ধরে ।  একবার জরুরি কারনে ফোন ছিল বিজি ,  তুই ফোনে পাসনি । ব্যাস ! কত কল্পনা , কান্নার বন্যা ।  এখন আমার খোঁচা খোঁচা দাড়ি , ছেঁড়া কোঁচকানো পাঞ্জাবি ,  তোকে নিয়ে বিরহের কবিতা লিখি ।  তুই সব জানিস  তবু তোর আর আবেগ বাঁধ ভাঙে না  মুখ ফুটে আহা’ও বেরয়না ।  তুই বরাবরই আবেগী  আবেগ তোর থেকে চল্‌কে চল্‌কে পড়ে ।  আর আমি আবেগহীন পাথর ।  —- ২৯ শে মে ২০১৯

সারপ্রাইজ

|| সারপ্রাইজ ||           ---ওয়াসিম বারি নিথর দেহ সাদা কাপড়ে ঢাকা মুখ কালো রাস্তা টকটকে তাজা রক্তে লাল অদূরে দুমড়েমুচড়ে পড়ে এস পি সাইন  কৌতূহলী জনতার ছবি তোলার ব‍্যস্ততা । আধা ঘন্টা আগেই ঝগড়া হয়েছে তুমুল অভিযোগ আগের মতো ভালোবাসে না সময় দেয় না আর আগের মতো সব সময় কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে । ও বুঝিয়ে উঠতে পারে নি  ভালোবাসা যেমন দরকার দরকার তেমনি টাকার ‌। না দিলেও সারপ্রাইজ গিফট  ভালোবাসা থাকে না আবার। রোববার , অফিসের ছুটি হঠাৎ দেখা করে চমকে দেবে আরকি ! এরই মাঝে ফোনে ঝগড়া ক্রমে কমা ভালোবাসার অভিযোগে। আধা ঘন্টা পর আবার ফোন কল পর পর পাঁচ ছ'বার পর হ‍্যালো ....  সারপ্রাইজে কান্নায় ভেঙে পড়লো। #Wasim_Bari©️ 27 May 18

Eid Mubarak

ঈদ নিয়ে আসে অনেক আনন্দ, ঈদ‌ মুছে দেয় সবার দূরত্ব, সামাজিক দূরত্বে অন্তরের কোলাকুলি তে হোক এবারের ঈদ #ঈদ_মোবারক

চাঁদ মোবারক

🌙 এক ফালি খুশির চাঁদে লুকিয়ে আছে হাজার নিরাশা ব্যথা বেদনা স্বজনহারার ঘুমরে কান্না #চাঁদ_মোবারক

সন্ধান

মানব জাতির সমস্যা হচ্ছে তাকে কোনো না কোনো কিছুর সন্ধানে জীবন কাটাতে হয়-  অর্থের সন্ধান, বিত্তের সন্ধান, সুখের সন্ধান, ভালবাসার সন্ধান, ঈশ্বরের সন্ধান। এই সন্ধান কখনও ‌শেষ হয় না, শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে থাকে ।

ডাকো মোরে আজি এই নিশিথে

http s://youtu.be/3iXbDcVwSvY 

অনুরোধ

|| অনুরোধ || করজোড়ে অনুরোধ লকডাউন উঠলে একটিবার , বাইরে বেরোনোর আগে  শুধু একটিবার আয়নার সামনে দাঁড়াবেন ।  বিশ্বাস করুন -  আগের মানুষটিকে খুঁজে পাবেন না । মুখ ভর্তি দাড়ি , বা এক সময়ে ঝাকড়া মাথা এখন নেড়া , এই বাহ্যিক পরিবর্তনের কথা বলছি না ।  ভিতরে ভিতরে আপনার অজান্তে  আভ্যন্তরিন অনেক পরিবর্তন ঘটে গেছে ।  কথায় কথায় বা* কথাটা হয়তো আর আসেই না ।  গোমরা মুখেও আজকাল  মৃদু হাসির নৌকা অবলিলায় ভাসে ।  মৃত্যু ভয়টাও মনের কোনে বাসা বাঁধে আছে ।  অনুরোধ , আর পাল্টাবেন না ।  #WasimBari  30.04.2020

এ কোন আমি || [ অন্য ঢঙে কবি প্রণাম]

|| এ কোন আমি || [ অন্য ঢঙে কবি প্রণাম] (১) রোদ জলে পেটে মেরে কিল , হাঁটতে পারি মাইলের পর মাইল ।  হাঁটতে হয় ক্ষুধার ভয়ে , করোনা কি বুঝি না যে ।  হাঁটি, হাঁটতে হাঁটতে বসি , অবশেষে ঘুমিয়ে পড়ি । শতছিন্ন রেলেকাটা বডি , আমরা শ্রমিক পরিযায়ী ।। (২) ঘর মধ্যে বন্দি , না আছে কাজ , না চাকরি । যা কিছু আছে সঞ্চয় , সামনের মাসটা চললে হয় !  তবু পণ, মরবো না করোনায় , মরতে হয় মরবো ক্ষুধায় ।  হিসেব করে কোনো রকমে বেঁচে আছি , দাদা মধ্যবিত্ত আমি ।।  (৩)  আমি প্রবাসী , বেশ সুখেই আছি । সরকারি প্লেনে বাড়ি ফিরি , হাততালি দিই , মোমবাতি জ্বালি ।  ডালঘুটে কফি করি , ফেসবুকে লাইভে আসি । Self Qurantine বেশ আছি ।।  (৪) সকাল সকাল খবরের কাগজে আনন্দ , গরম চায়ে চুমুক আর এ.বি.পির আনন্দ ।  করোনা, করোনা ভয়ে কপালে ভাঁজ , সুখ দুঃখ উপদেশে ভরে স্টাটাস । কে খেল ? কে মরল ? অত শত বুঝি না , আজ ২৫শে বৈশাখ কবি প্রণাম হবে না !  ঝা চকচকে মার্বেলে , পরিবারের সক্কলে , পারিবারিক কবি শ্রদ্ধাঞ্জলি , আর ফেসবুকে ছবি ভুরি ভুরি , আমরা স্বচ্ছল বাঙালি ।।  (৫) কবি যদি আজ থাকত ,  ...