সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

যাহ্‌! একটা ভোট কমে গেল!

বৈশাখের দ্বিতীয় সপ্তাহ চলছে। ঘড়ির কাঁটায় সকাল ১০টা বাজলেও সূর্যের তেজ জানান দিচ্ছে—বেলা বুঝি দুপুর গড়িয়েছে। সূর্যটা ঠিক মাথার ওপর আসন গেড়ে বসেছে, যেন আগুনের হলকা ছড়াচ্ছে চারদিকে। কাজের তাগিদে ঠিক সময়েই বেরিয়েছিলাম, কিন্তু মশাট তিন মাথার মোড়ে এসে বরাবরের মতো জ্যামে আটকে গেলাম। এই মোড়টা যেন চিরকালই অস্থির। রাস্তার অনেক পেছনেই দাঁড়িয়ে থাকতে হলো আমায়। মাথার ওপর ঠা ঠা রোদ, মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। চারদিকের উত্তাপ আর ঘামের গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম। সামনে থাকা বাইক আর অটোচালকরা রোদের হাত থেকে বাঁচতে মরিয়া; জ্যাম ছাড়ানোর কোনো লক্ষণ নেই দেখে তারা অনবরত হর্ন বাজিয়ে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করছে। কান ঝালাপালা করা সেই হর্নের শব্দে বাতাসের তপ্ত ভাবটা যেন আরও বেড়ে গেল। এমন সময় জ্যামের উল্টো দিক থেকে দেখা গেল চারজন লোককে। কাঁধে তাদের বাঁশের খাটিয়া। সাদা কাপড়ে ঢাকা একটি নিস্প্রাণ দেহ বয়ে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। মৃত মানুষটার বয়স খুব বেশি হলে চৌষট্টি। এক অদ্ভুত জাদুকরী নীরবতা নেমে এল মুহূর্তেই। একটু আগে যারা অধৈর্য হয়ে হর্নের ওপর আঙুল চেপে ধরেছিল, তারা এক নিমেষেই শান্ত হয়ে গেল। ...
সাম্প্রতিক পোস্টগুলি

সবই তাঁর ইচ্ছা

“সবই তাঁর ইচ্ছা।” অনেকে খুব উচ্চাকাঙ্ক্ষী। কারও স্বপ্ন ডাক্তার হওয়ার, কারও উকিল হওয়ার, কারও বা আইপিএস অফিসার। আবার কেউ কেউ কল্পনাবিলাসী— তারা হতে চায় আকাশ, নদী, পাহাড়, পাখি। কিন্তু আমার চাওয়াটা একটু অন্যরকম। আমি হতে চাই এক পুরোনো মাজারের নিঃশব্দ বাসিন্দা। লম্বা দাড়ি— বহুদিনের অযত্নে জট পাকিয়ে গেছে। গায়ে কালো রঙের মলিন আলখাল্লা, মাথায় বাঁধা একটা সবুজ রুমাল। যত্নের অভাবে হাত-পায়ের চামড়া খসখসে, তবু শরীরজুড়ে ভেসে বেড়ায় তীব্র আতরের গন্ধ। হাতে থাকবে ময়ূর পালকের ঝাড়ু। আমি বসে থাকব নীরবে। দূর দূরান্ত থেকে মানুষ আসবে— নিয়ে আসবে তাদের অসুখ, তাদের দুঃখ, তাদের জমে থাকা দীর্ঘশ্বাস। সব কথা শুনে আমি শুধু মিষ্টি করে হাসব, আকাশের দিকে আঙুল তুলে বলব— “সবই তাঁর ইচ্ছা।” -Wasim Bari © 15 January 2026

কাকু, এবার আপনি পিছনে বসুন

ছবিটা উত্তরপাড়া স্টেশনের। ট্রেন সবে ছেড়েছে। কিন্তু যে ঘটনাটা বলার জন্য কিপ্যাড ছুঁয়েছি (কলম ধরেছি বললে মানায় না এখন), সেটা শুরু হয় আমাদের উত্তরপাড়া পৌঁছানোর আগেই। সকালের ব্যস্ত সময়। বাড়ি থেকে বেরিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। পরিকল্পনা ছিল সাড়ে নটার বাস ধরে ডানকুনিতে পৌঁছাবো। কিন্তু বাস টোটো কিছুই এল না। তাই প্ল্যান চেঞ্জ করে বন্ধুকে ফোন করলাম। বন্ধু রোজ দশটা বাজতে দশ মিনিট আগে বাইকে করে ডানকুনি যায়—ভেবেছিলাম তার বাইকেই যাবো। কিন্তু সে ফোন ধরল না। অগত্যা আবারও বাসের অপেক্ষা। ঠিক তখনই ভাগ্য সহায় হলো। হেলমেট পড়া এক যুবক বাইক থামিয়ে বলল, — “স্যার, যাবেন?” আমি একটু অবাক। ভাবলাম, মসাট পর্যন্ত তো যাই। বাইকে উঠেই বললাম, — “তোকে কিন্তু চিনতে পারলাম না !” ছেলেটি হেসে কালো কাঁচটা তুলতেই চিনে ফেললাম—আমার পুরোনো ছাত্র শাকিল! একসময় টিউশন পড়ত আমার কাছে। এখন সে প্রতিষ্ঠিত, এয়ারপোর্টে কাজ করে। বলল, — “স্যার, ডানকুনি পর্যন্ত চলুন, আমি নামিয়ে দিচ্ছি।” বাইক ছুটল, সঙ্গে চলল গল্প। জানলাম, এয়ারপোর্টে সে কোন বিভাগে কাজ করে, তার অভিজ্ঞতা, জীবনের পরিবর্তন—সবই এক নিঃশ্বাসে বলল। ঠিক...

স্যার SIR বোঝাচ্ছেন

আমি বিশ্বাস করি পড়ানোর জায়গায় বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হয় । মেরে বোকে বা চোখ রাঙিয়ে তা হয় না । সেদিন বৈষ্ণব পদাবলী , বৈষ্ণব তত্ত্ব, বৈষ্ণব রস তত্ত্বের মতো জটিল বিষয় বোঝাচ্ছি । সবাই বোঝার চেষ্টা করছে । অন্ততপক্ষে না বুঝলেও বোঝার ভান করছে । এমন সময় একটা প্রশ্ন উড়ে এলো । তবে যা বোঝাবার চেষ্টা করছিলাম তা নিয়ে নয় । এস আই আর নিয়ে প্রশ্ন । এই নিয়ে তার বাবা মা পরিবারের সবাই চিন্তিত । কার কি কি কাগজপত্র লাগবে এই তার জিজ্ঞাসা । আমিও বৈষ্ণব পদাবলী থেকে একশত আশি ডিগ্রি ঘুরে এস আই আর এ ঢুকে পড়লাম । জ্ঞান দিতে তো সবারই ভালো লাগে তারউপর দু কুড়ি পর তো আরও বেশি ভাললাগে । আমি বলে চলেছি এস আই আর কী , কী কী করতে হবে এমন সময় একটা মেসেজ এলো । হ্যাটস অ্যাপ এ । উপর থেকে নোটিফিকেশন টেনে দেখলাম ‘সাজানো বাগান’ থেকে এসেছে মেসেজ টা । প্রসঙ্গত সাজানো বাগান হলো আমার কলেজের বাংলা অনার্স ব্যাচ এর গ্রুপের নাম । মানে যাদের বোঝাচ্ছি তাদের থেকেই মেসেজ এলো ! সামনে বসে আছে আর মেসেজ করে প্রশ্ন জিজ্ঞেস করছে । বকা খায় খায় আর কী। কিন্তু মেসেজ টা দেখে না হেসে থাকতে পারলাম না ।...

ঝড়

স্কুল ছুটি — একটু নিঃশ্বাস ফেলার দিন। আজ বাড়ির কাজও যেন ধীরে সুস্থে চলছে। বাজারে গিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে দেখা — হালকা গল্প, হাসি, আড্ডা, তারপর বাজারের থলে হাতে বাড়ির পথে ফেরা। গত রাতে ঝড়বৃষ্টি বয়ে গেছে বেশ জোরে, এখনও বহু জায়গায় বিদ্যুৎ ফেরেনি। গাছ কাটা, পোস্ট ঠিক করার কাজ চলছে পুরোদমে, তবু ঝড় থেমেছে, কিন্তু গরম কমেনি একটুও। ভাগ্য ভালো, আমাদের বাড়িতে সকালেই বিদ্যুৎ ফিরে এসেছে। বাজার সেরে ফিরলাম বাড়ি, হাতে একেবারে মন মতো রুই মাছ! একগাল হাসি নিয়ে রান্নাঘরে পা রাখতেই… থেমে গেলাম — বউ একেবারে গম্ভীর মুখে দাঁড়িয়ে, মনে হচ্ছে, আর একটু পরেই ঘরে নতুন এক ঝড় উঠবে! অনুগল্প :- ঝড়  কলমে :- ওয়াসিম বারি © ১৩ই মে ২০২৫

ভাষার আলো

তিতীন আজ স্কুলে গিয়ে দেখল, পুরো স্কুল সেজে উঠেছে ফুলে, ব্যানারে আর আলপনায়। ক্লাসরুমের বাইরে বিশাল এক পোস্টার ঝুলছে— "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি"। সে বোঝে, আজ বিশেষ কিছু হবে। তিতীন কম কথা বলে, কিন্তু আজ তার মনে অনেক প্রশ্ন। সে ধীরে ধীরে গিয়ে বসে বাংলা স্যারের কাছে। — "স্যার, ২১শে ফেব্রুয়ারি কেন এত গুরুত্বপূর্ণ?" স্যার হাসলেন, তারপর বললেন, "১৯৫২ সালে, ঢাকার রাজপথে কিছু তরুণ তাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, যাতে বাংলা রাষ্ট্রভাষা হয়।" তিতীন চুপচাপ শোনে, চোখে গভীর ভাবনা। স্যার আরো বলেন, "তাদের ত্যাগের ফলেই আজ আমরা নিজের ভাষায় কথা বলতে পারি। ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে, যাতে পৃথিবীর সব ভাষা বেঁচে থাকে।" তিতীন জানে, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়; ভাষা মানে অনুভূতি, সংস্কৃতি, ইতিহাস। সে ভাবে, যদি ভাষা মুছে যায়, তাহলে কি মানুষের আত্মাটাও হারিয়ে যাবে? স্কুলে ভাষা দিবসের অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে, গান গায়— "আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি…" তিতীন গলা...