এখন ক্যাস অন ডেলিভারির যুগ । ধরো তুমি কোনো কিছু একটা ঘটনায় ডিস্টাব আছো । কিছু ভালো লাগছে না । কারো সঙ্গে কথা বলতে মন করছে না । বার বার নিজের মনে মনেই বিড়বিড় করছো । কি যে বলছি তুমি নিজেই জানো না । এমন নয় যে তুমি কাউকে ভালোবাসো , তার সঙ্গে কথা হয় নি বলে মনের এই উচাটন অবস্থা । ঠিক এমন এক মুহুর্তে ফোন টা বেজে উঠলো। আননোন নম্বর । তুমি আড় চোখে দেখলে একবার শুধু ফোন টা । মনে মনে বললে দূর শালা ...... ফোনের রিং বন্ধ হবে হবে করছে ধরলে ফোনটা । হ্যালো! ওপার থেকে ভেসে এলো একটা মধ্যম বয়সী ছেলে আওয়াজ - “আপনার একটা পার্সেল আছে” । তুমি অবাক হলে । অথচ তুমি কিছু অর্ডার করুনি । তবু জ্বলজ্বল করছে তোমার অ্যাড্রেস । একটা বড়ো কার্টুন । বিরক্তি নিয়ে বক্স টা খুলে দেখলে । অবাক ! এক বাক্স গোলাপ ফুল । তারপর একটা লাল কাগজ । তাতে ছোটো ছোটো অক্ষরে লেখা । “শুনলাম তোমার মন খারাপ” অনুগল্প - শুনলাম তোমার মন খারাপ কলমে - ওয়াসিম বারি © 30 - 10 - 2023
“গতকাল হল আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হল আজকের স্বপ্ন”