|| অনুরোধ ||
করজোড়ে অনুরোধ
লকডাউন উঠলে একটিবার ,
বাইরে বেরোনোর আগে
শুধু একটিবার আয়নার সামনে দাঁড়াবেন ।
বিশ্বাস করুন -
আগের মানুষটিকে খুঁজে পাবেন না ।
মুখ ভর্তি দাড়ি ,
বা এক সময়ে ঝাকড়া মাথা এখন নেড়া ,
এই বাহ্যিক পরিবর্তনের কথা বলছি না ।
ভিতরে ভিতরে আপনার অজান্তে
আভ্যন্তরিন অনেক পরিবর্তন ঘটে গেছে ।
কথায় কথায় বা* কথাটা হয়তো আর আসেই না ।
গোমরা মুখেও আজকাল
মৃদু হাসির নৌকা অবলিলায় ভাসে ।
মৃত্যু ভয়টাও মনের কোনে বাসা বাঁধে আছে ।
অনুরোধ ,
আর পাল্টাবেন না ।
#WasimBari
30.04.2020
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন