|| সারপ্রাইজ ||
---ওয়াসিম বারি
নিথর দেহ
সাদা কাপড়ে ঢাকা মুখ
কালো রাস্তা টকটকে তাজা রক্তে লাল
অদূরে দুমড়েমুচড়ে পড়ে এস পি সাইন
কৌতূহলী জনতার ছবি তোলার ব্যস্ততা ।
আধা ঘন্টা আগেই ঝগড়া হয়েছে তুমুল
অভিযোগ আগের মতো ভালোবাসে না
সময় দেয় না আর আগের মতো
সব সময় কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে ।
ও বুঝিয়ে উঠতে পারে নি
ভালোবাসা যেমন দরকার
দরকার তেমনি টাকার ।
না দিলেও সারপ্রাইজ গিফট
ভালোবাসা থাকে না আবার।
রোববার , অফিসের ছুটি
হঠাৎ দেখা করে চমকে দেবে আরকি !
এরই মাঝে ফোনে
ঝগড়া ক্রমে কমা ভালোবাসার অভিযোগে।
আধা ঘন্টা পর
আবার ফোন কল
পর পর পাঁচ ছ'বার পর
হ্যালো ....
সারপ্রাইজে কান্নায় ভেঙে পড়লো।
#Wasim_Bari©️
27 May 18
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন