সেদিন ঝড়ের পূর্বাভাস ছিলো তুমি এসেছিলে দ্বারে এলো মেলো চুল, বিষন্ন মুখ কোনো ঝড় বইছে হয়তো তোমার অন্তরে জিজ্ঞেস করে ছিলাম - “ কী চাও ?” অস্পষ্ট ভাবে বলেছিলে - “চা” অবাক হয়ে ছিলাম চা কে চায় এই ঝড়ের মাঝে ! আসলে সবার চাওয়া আলাদা আলাদা কেউ চায় খিচুড়ি আলু আর ডিম ভাজা বাইরের বৃষ্টিতে মৃদু গান শুনতে চায় কেউ বা কেউ মিস করে দূরে থাকা সব থেকে কাছের বন্ধুটাকে আজ আবার অদ্ভুদ এক চাওয়া দেখলাম ঝড়ের আগমনের কাউন্ডাউন দিতে আনন্দতে ঠিক তা না, ধ্বংসের লীলা দেখিয়ে টিআরপি বাড়াতে চায় সুযোগে একটু কামিয়ে নিতে যাক না মানুষের ঘর উড়ে যায় যাক শত শত প্রাণ, ভেঙে পড়ুক কুঁড়ে তাতে কিছু আসে যায় না । আর তুমি তো চাও চা , একটু ভালোবাসা .... “একটু ভালোবাসা চাওয়া” কলমে - ওয়াসিম বারি © ২৭শে মে ২৪
“গতকাল হল আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হল আজকের স্বপ্ন”