|| এ কোন আমি ||
[ অন্য ঢঙে কবি প্রণাম]
(১)
রোদ জলে পেটে মেরে কিল ,
হাঁটতে পারি মাইলের পর মাইল ।
হাঁটতে হয় ক্ষুধার ভয়ে ,
করোনা কি বুঝি না যে ।
হাঁটি, হাঁটতে হাঁটতে বসি ,
অবশেষে ঘুমিয়ে পড়ি ।
শতছিন্ন রেলেকাটা বডি ,
আমরা শ্রমিক পরিযায়ী ।।
(২)
ঘর মধ্যে বন্দি ,
না আছে কাজ , না চাকরি ।
যা কিছু আছে সঞ্চয় ,
সামনের মাসটা চললে হয় !
তবু পণ, মরবো না করোনায় ,
মরতে হয় মরবো ক্ষুধায় ।
হিসেব করে কোনো রকমে বেঁচে আছি ,
দাদা মধ্যবিত্ত আমি ।।
(৩)
আমি প্রবাসী ,
বেশ সুখেই আছি ।
সরকারি প্লেনে বাড়ি ফিরি ,
হাততালি দিই , মোমবাতি জ্বালি ।
ডালঘুটে কফি করি ,
ফেসবুকে লাইভে আসি ।
Self Qurantine বেশ আছি ।।
(৪)
সকাল সকাল খবরের কাগজে আনন্দ ,
গরম চায়ে চুমুক আর এ.বি.পির আনন্দ ।
করোনা, করোনা ভয়ে কপালে ভাঁজ ,
সুখ দুঃখ উপদেশে ভরে স্টাটাস ।
কে খেল ? কে মরল ? অত শত বুঝি না ,
আজ ২৫শে বৈশাখ কবি প্রণাম হবে না !
ঝা চকচকে মার্বেলে ,
পরিবারের সক্কলে ,
পারিবারিক কবি শ্রদ্ধাঞ্জলি ,
আর ফেসবুকে ছবি ভুরি ভুরি ,
আমরা স্বচ্ছল বাঙালি ।।
(৫)
কবি যদি আজ থাকত ,
রাগ বাউলে গায়তো -
"ব্যর্থ প্রানের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুনো জ্বালো।
একলা রাতে অন্ধকারে আমি চাই পথের আলো ।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন