সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মায়াবী সন্ধ্যা

সন্ধ্যা নেমেছে  ।  চারিদিকে ধুধু মাঠ  ।  কোনোখানে সবুজের খোঁজ নেই ।  বরং সন্ধ্যার লালিমা মেখেছে প্রকৃতি ।  মাঝখান দিয়ে মাঠ ভাগ করেছে একটা গ্রাম্য সংকীর্ণ ঢালাই রাস্তা ।  রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানে দাঁড়িয়ে আছে একটা পাতাহীন মেহগনি ।  মানুষ তো দূরের কথা একটা কাক পক্ষীও নেই ।  এমন নির্জন নির্জীব প্রকৃতিকে মায়াবী করে তুলেছো তুমি । নীলু।  কানে একটা বকুল ফুল গুঁজে ,  ওড়নার একটা কোন আঙুলে পাকাতে পাকাতে আনমনে হেঁটে চলেছ ।  কোথাও যাবার বিন্দু মাত্র তাড়া নেই  শান্ত পায়ে শুধু চলা,  সন্ধ্যাটাকে মায়াবী করতে ।।  অনুগল্প - মায়াবী সন্ধ্যা  কলমে - ওয়াসিম বারি  ১১ ই মার্চ ২০২৪