দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম সে দিন তোমায় মন থেকে মন বলে ডেকে ছিলাম। তুমি অস্বীকার করে ছিলে প্রতিবার বার বার তবু মন ডাকে মনেমনে খুশি হয়েছিলে সহস্র বার। জোর চিৎকারে মাথার চুল ঝটকে বলেছিলে ‘না’ বিশ্বাস করো, তোমার মনের চিৎকার আমিই শুনেছিলাম -- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ! আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেবে ? তুমি তোমার মনের বিপক্ষে ? নাকি আমার মন ডাকের বিরুদ্ধে ? ------ অনুগল্প - অন্তর্দ্বন্দ্ব কলমে - ওয়াসিম বারি © 29 Nov 23
“গতকাল হল আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হল আজকের স্বপ্ন”