সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি

 || আমি || দুই ভাগে বিভক্ত আমি ।  বাইরের আমি । ভিতরের আমি ।  বাইরের আমি হাসে , মেতে থাকে সবে মাঝে , তখন ভিতরের আমি কাঁদে , একা একা থাকে , আদুড় গায়ে কনকনে শীতে , নদী পাড়ে থাকে বসে , কখনও থাকে পাহাড় চূড়ে , কখনও বা তপ্ত মরু মাঝে ।  বাইরের আমি হয়তো তোর থেকে দূরে , তোর কীসে যে কী তাতে বয়েই গেছে , এমনটিই হাবে ভাবে , প্রকাশে আর প্রকাশ্যে , ভিতরের আমি তখন তোর রোমান্সে , হাতখানা শক্ত করে ধরে , চোখে চোখ রাখে , জটিল ভাষা সরল করে বলে , আঙুলের ফাঁকে চুলের জট খোলে , তোর কালো হরিণ চোখে তল খোঁজে , বাইরের আমি তুই বিনে ! অপরিচিত পরিচয়ের আড়ালে ।  #WasimBari  04.01.2020