সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ঠান্ডা জলের রাজত্ব ও স্নানের যুদ্ধ

শীতকালের কুয়াশাঘেরা সকাল। ঠান্ডা জল আর স্নান বসে গল্প করছে। ঠান্ডা জল বেশ গর্বের সঙ্গে বলছে, "আমার মতো ভয়ংকর আর কেউ নেই! আমাকে দেখলেই মানুষ কাঁপতে শুরু করে। আজ রাহুলকে এমন শিখিয়ে দেব যে সে আমায় কোনোদিন ভুলতে পারবে না।" স্নান হেসে বলল, "তুই যা-ই বলিস, আমাকে না করে কোনো মানুষ থাকতে পারে না। শেষমেশ রাহুল তোকে ছুঁয়েই আমাকে করবেই।" ঠান্ডা জল রেগে বলল, "দেখিস, তুই না থাকলেও চলবে। কিন্তু আমি ছাড়া তোর কোনো অস্তিত্ব নেই। এবার দেখ, কাকে রাহুল বেশি ভয় পায়!" এদিকে রাহুল তোষকের ভেতর লুকিয়ে আছে। মা চিৎকার করছেন, "রাহুল! আর কতক্ষণ লাগবে? উঠ স্নান করতে!" রাহুল মনের মধ্যে হিসেব কষতে লাগল। সে তো জানে, ঠান্ডা জল আর স্নান দুটোই তার জন্য অপেক্ষা করছে। কিন্তু কে বেশি ভয়ংকর—এটা ভাবতে ভাবতেই সে বিছানা ছেড়ে ধীরে ধীরে বাথরুমে গেল। বাথরুমে ঢুকেই ঠান্ডা জল চিৎকার করে বলল, "আয় রে রাহুল! দেখি তোর সাহস। আমাকে ছুঁতে এলেই বুঝবি কী শীতল আমি!" রাহুল প্রথমে হাত ডুবিয়ে দেখল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, "মা গো! এটা জল না, বরফ!" স্নান তখন ফিসফিস করে বল...

বিচার চাই

শীতের সকাল।  এই দশটা বাজে । বাসস্ট্যান্ড থেকে নেমে রাস্তায় রোদে দাঁড়িয়ে আছি । বেশ আরাম বোধ হচ্ছে  । বাস ধরবো। অনেকক্ষণ বাস নেই । মাঝে এক অটোওয়ালা এসে বলল -  “আজ চল্লিশ নম্বর বাস  চলছে না , আমার গাড়িতে উঠে পড়ুন।  সলপ পর্যন্ত ছেড়ে দিয়ে আসি ।”  সলপ থেকে তাহলে আর একটা বাস পাল্টাতে হবে। এখন পর্যন্ত দুটো বাস পালটাই করে দাঁড়িয়ে আছি । আর ভালো লাগছিল না । এদিকে দেরি হয়ে যাচ্ছে , তাই যাবারও একটা তাড়া আছে।  অটোতে উঠতে যাব কি যাব .. এমন সময় পিছন থেকে এক ভদ্রমহিলা কোন ভূমিকা না করেই বলল --  “আমার সামনে দিয়ে দুটো বাস গেছে। বাস চলছে।”  আমি দোটানায় পড়ে গেলাম । মেয়েটা আরো দৃঢ়ভাবে বলল --  “অটোওয়ালা মিথ্যে কথা বলছে।”  এই কথাই অটোওয়ালা গেল চোটে । কটকট করে দেখল মহিলার দিকে । আমাকে আর একবার সাবধান করে দিয়ে বলল --  “আপনার ব্যাপার কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন বাস কিন্তু চলছে না ।”   আমি ওই ভদ্র মহিলার কথায় বিশ্বাস করলাম । দাঁড়িয়ে রইলাম বাসের জন্য ।  এতক্ষণ পর লক্ষ্য করলাম রাস্তার ওই পারে আর এক ভদ্রমহিলা আমার দিকে তাকি...

কুয়াশার চাদরে হাওড়া: এক সকালবেলার গল্প

ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। হাওড়া শহর ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। হাওড়া ব্রিজ থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত, সবকিছুই যেন এক রহস্যময় চাদরে মোড়া। শীতের কুয়াশা যেন শহরকে অন্য এক রূপ দিয়েছে। হাওড়া স্টেশনের চিরচেনা ব্যস্ততা আজ খানিকটা স্তিমিত। ট্রেনের বাঁশির শব্দ কম, আর প্ল্যাটফর্মের মানুষের মুখে বিরক্তির ছাপ। অরুণেশ, প্রতিদিনের মতো আজও ভোরে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিল। সে প্রতিদিন ধরত হাওড়া - বর্ধমান কড লাইনের ট্রেন , যা সাধারণত সকাল ৬টা ৪০ মিনিটে প্ল্যাটফর্মে ঢোকে। কিন্তু আজ ট্রেনের খবর নেই। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অরুণেশ চারিদিকে তাকাল। কুয়াশার কারণে সামনের প্ল্যাটফর্মটাও স্পষ্ট দেখা যাচ্ছিল না। চারপাশে অপেক্ষারত যাত্রীরা নিজেদের মধ্যে ট্রেনের দেরি নিয়ে আলোচনা করছিল। “কুয়াশা পড়লে এমনটাই হয়,” পাশের এক ভদ্রলোক বলে উঠলেন। “আমি তো প্রতি বছর দেখছি, ডিসেম্বর এলেই ট্রেনের সময়ের ঠিক থাকে না। উত্তর দিকের ট্রেনগুলোতে কুয়াশার প্রভাব বেশি পড়ে।” অরুণেশের একটু দেরি হলেও অফিস যাওয়া নিয়ে বেশি চিন্তা ছিল না। সে দাঁড়িয়ে থেকে ভাবতে শুরু করল, “এই কুয়াশার মধ্যে কি গল্প লেখা যায় না?...