সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইন্টারভিউ

চোখের জল গাল বেয়ে ঝড়ে পড়ার আগে  ছুটে গিয়ে খাটের উপর পড়ল  তারপর হঠাৎ আছড়ে পড়া ঝড়ের মতো  ভেঙে পড়ল কান্নায় । একটু আগেই এক প্রস্তর ইন্টারভিউ হয়ে গেছে  মাপা হয়েছে চুলের দৈর্ঘ্য প্রস্ত ,  হাঁটা চলা আর চালচলন ,  মাস্টার ডিগ্রিনীর দেখা হয়েছে হাতের লেখা ,  একটা আবৃত্তিও শোনাতে হয়েছে । কান্নার কাঁপা কাঁপা গলায় গড়গড়িয়ে বলেছে সব ।  ভ্রুনাক্ষেও বুঝতে দেয়নি চোখের কোনে জমা জল । বালিশে মুখ চেপে ফোঁপাচ্ছে  আর জড়ানো গলায় গোঁগাচ্ছে  — পারলি না ,      পারলি না , দুবছরে দু’পায়ে দাঁড়াতে       সরিসৃপের মতো কেবল চেষ্টাই করে গেলি       এদিকে দু’বছরে দ্বিগুন বয়স বেড়েছে আমার .... #ওয়াসিম_বারি©️ ২৮শে মার্চ ২০১৯

চলো অবাক করে দিই...

একা অন্ধকারে ব্রিজের নিচে যে ফুচকাওয়ালাটা দাঁড়ায় কেউ যার কাছে খায় না লোকটা শুধু সবার মুখের দিকে তাকায় আর ভাবে এ বুঝি দশটাকার খাবে চলো তাকে আজ অবাক করে দিই দুজনে পেট পুরে ফুচকা খেয়ে আসি চলো অন্ধকরে একটা হলেও মোমবাতি জ্বলে আসি..