সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হ্যাপি নিউ ইয়ার 2023

দুদিন আগে থেকেই একটা উত্তেজনা দেখা দিয়েছে মনে । আনন্দ যেনো ফুটছে মনের প্রতিটি কোণে কোণে  । পরের ঘুম উড়িয়ে, গান বাজিয়ে উচ্চগ্রামে , রাতদুপুরে বম ফাটিয়ে,  ভরপুর মদ গিলে, সব কিছুই নতুন বছরের জন্যে । কিন্তু কেনো ? কতটা নতুন পেলাম প্রশ্ন করো ? তোমার উন্নতিতে যে হিংসা করে ,  প্রতি খন জ্বলে,  তোমার ধ্বংস কামনা করে ।  সে কি নতুন রূপে তোমাকে জড়িয়ে ধরবে ?  বলবে কি - ভাই তোর উন্নতি আমার উন্নতি !  ভারী পকেট দেখে যে গেছে তোমায় ছেড়ে  সে কি বলবে এসে - টাকার নয় , আমি শুধু তোর ?  নতুন বছরে কি পেয়ে যাবে প্রতিশ্রুতির পনেরো লক্ষ টাকা ?  নাকি সব যোগ্য পাবে জব ঘুস টাকা ছাড়া ? কিছুই নতুন নয় ,  তাও এত আনন্দ !  তবে নতুন একটা বছর পেলে  নিজেকে প্রমাণ করতে .....   ওয়াসিম বারি © 1.1.23