সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শালির বিয়ের দেখাশোনা

দু দিন আগের ঘটনা । বাপের বাড়ি যাবার ফরমাইশ হলো । আমি বরাবরের মতই না বললাম না । নিজে থেকেই কারণ বললো । ছোটো ভাই এর বউ না কি যেতে বলেছে । দু দিন কেটে গেলে খাওয়া দাওয়ায় কষ্ট করে । সকাল বেলায় ঘুম থেকে উঠেই একটু যেনো শান্তি পেলাম । অবশেষে আজ রবিবার । আসবে ম্যাডাম । কিন্তু 12 টাই একটা ফোন এলো । গলাটা ভারী। মনে হলো কিছু একটা হয়েছে । আর ঠিক তাই । মেয়ের শরীর খারাপ । মনটা খারাপ হয়ে গেলো । বললাম যেমন করে হয় যেনো চলে আসে । এখানে ডাক্তার দেখাবো । এলো যখন দেখলাম শুধু মেয়ে না , মেয়ের মা ও অসুস্থ । মন টা ভেঙে গেলো তখন যখন কোথায় কোথায় দু দিন পর জানলাম ছোটো ভাই এর বউ দেখতে চাওয়া আসল কারণ নয় । আসল কারণ দাদুরর বাড়ির একটা অনুষ্ঠানে যোগ দেওয়া আর তার থেকেও বড়ো কারণ ছোটো বোনের দেখা শোনা । আমার থেকে গোপন কারার কারণ বুঝলাম না । 18.01.24 ✒️ Wasim Bari ©

শুকরিয়া

গতকাল ঠাণ্ডা পড়েছিলো জবর । রাত 9টা 15 তাও রাস্তা ফাঁকা । দু একটা বাইক যাচ্ছে মাঝে মাঝে । অর্ধেকের বেশি দোকান বন্ধ । যেগুলো খোলা সেগুলো শুধুই খোলা । কোনো খরিদ্দার নেই । দুজন খরিদ্দার আছে দোকান হীন এক ফুচকা ওয়ালার কাছে । পাশেই একটা ওষুধের দোকান । ফুচকাওয়ালা জায়গা টা ভালোই নির্বাচন করেছে । আমার কিছু ওষুধ কেনার ছিলো । ফুচকা ওয়ালার কাছে রেখে গেলাম । ওষুধ প্রায় নেওয়া শেষ । টাকা মেটাবো এবার । যা চাবিটা খুঁজে পাচ্ছি না । সামনের পিছনের সব গুলো পেকট খুঁজলাম পেলাম না । ওষুধের দোকানদারও ব্যাস্ত হয়ে এদিক ওদিক খুঁজে দেখলো । পেলো না । হটাৎ আমার মনে বাইকেই রেখি আসিনি তো ! এক ছুট বাইকের কাছে । বাইক টা বন্ধ পর্যন্ত করিনি । লাইট জ্বলছে । স্টার্ট পর্যন্ত দেওয়া । দুজন ফুচকা খাচ্ছে এখনো । আমি একটা স্বস্তির নিশ্বাস ফেললাম । আর মন থেকে বেরিয়ে এলো শুকরিয়া ।