লক ডাউন চলছে মাথায় হাত দিয়ে শুয়ে সোভান ভর দুপুর সবে একজনের ভাতে দুটো আলু চটকে খেয়েছে দুজনে এক থালায় , এক গ্লাসে একটা দলা পাকিয়ে একবার খাইয়েও দিয়েছে লজ্জা পেয়ে আঁচলে মুখ ঢেকেছে আঙ্গুরী। শুনছো , সভান বলে - "আজ বেড়াতে যাবে? " ফুচকা খাবো সাইকেলে ওদের সাইকেলটা একবার না হয় চেয়ে আনবো দেবে না! আমি চালাবো তুমি বসবে সামনে সামনের বাজারে খাবো না দূরে যাব… . . ট্যাঁকে টাকা নেই ফুচকা খাবে ? আদিখ্যেতা… মুখ ঝামটা শোনে সোভান। -ওয়াসিম বারি © ২৯.০৬.২১
“গতকাল হল আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হল আজকের স্বপ্ন”