যাবার কালে বলেছিলে "আমার মতো পেয়ে যাবে কাউকে" সেই থেকে চলেছি শুধুই খুঁজে ...... তারপর, বছর ছয় পরে এমনই এক বৃষ্টিঝরা মেঘলা দিনে দূরে আবছায়ে দেখলাম যেন কারে ! সেই অবিকল হাসি ঠোটের কোনে খেলে তোমার কথায় সত্যি কি তবে ! তোমার মতো কাউকে পাব কি এবারে ! কিন্তু এ যে , তোমার মতো নয়, স্বয়ং তুমি নিজে নীলু, এবার তো জানলে ...... তোমার মতো কেবল তুমিই নিজে তাই তো আজও শুধু তোমায় চলেছি খুঁজে.....
“গতকাল হল আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হল আজকের স্বপ্ন”