বাইরে বৃষ্টি হচ্ছে জানলায় পাক খেয়ে এক একটা ফোঁটা এসে লাগছে মুখে ট্রেন চলছে রাজধানীর গতিতে সহ যাত্রীরা সব তন্দ্রাচ্ছন্ন কারো কারো পড়ছে মোবাইলের আলো কেউ গান শুনছে কেউবা ফিসফিস করে প্রেম করছে আমি জানলা দিয়ে বাইরে চেয়ে গাঢ় অন্ধকার বৃষ্টির শব্দ মাঝে মাঝে ল্যাম্পপোস্টের আলো ছুটছে পিছনে এগিয়ে চলেছি স্বপ্নের রাজ্যে..... © #Wasim_Bari 10/7/22
“গতকাল হল আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হল আজকের স্বপ্ন”