|| আবেগ ||
—- ওয়াসিম বারি ©️
তুই বরাবরই আবেগী
আবেগ তোর থেকে চল্কে চল্কে পড়ে ।
আর আমি আবেগহীন পাথর ।
কখনও সময় মতো আসতে দু-দশ মিনিট লেট হলে ,
তোর আবেগ চোখ বেয়ে পড়ত ঝড়ে ,
ঠোঁট দুটো কাঁপত ভূমিকম্পে ,
তারপর মেয়েলী কিল ঘুষি পড়ত দু-চারটে ,
সবশেষে কান্না জাপটে ধরে ।
একবার জরুরি কারনে ফোন ছিল বিজি ,
তুই ফোনে পাসনি ।
ব্যাস ! কত কল্পনা ,
কান্নার বন্যা ।
এখন আমার খোঁচা খোঁচা দাড়ি ,
ছেঁড়া কোঁচকানো পাঞ্জাবি ,
তোকে নিয়ে বিরহের কবিতা লিখি ।
তুই সব জানিস
তবু তোর আর আবেগ বাঁধ ভাঙে না
মুখ ফুটে আহা’ও বেরয়না ।
তুই বরাবরই আবেগী
আবেগ তোর থেকে চল্কে চল্কে পড়ে ।
আর আমি আবেগহীন পাথর ।
—- ২৯ শে মে ২০১৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন