স্কুল ছুটি — একটু নিঃশ্বাস ফেলার দিন।
আজ বাড়ির কাজও যেন ধীরে সুস্থে চলছে।
বাজারে গিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে দেখা —
হালকা গল্প, হাসি, আড্ডা, তারপর বাজারের থলে হাতে বাড়ির পথে ফেরা।
গত রাতে ঝড়বৃষ্টি বয়ে গেছে বেশ জোরে,
এখনও বহু জায়গায় বিদ্যুৎ ফেরেনি।
গাছ কাটা, পোস্ট ঠিক করার কাজ চলছে পুরোদমে,
তবু ঝড় থেমেছে, কিন্তু গরম কমেনি একটুও।
ভাগ্য ভালো, আমাদের বাড়িতে সকালেই বিদ্যুৎ ফিরে এসেছে।
বাজার সেরে ফিরলাম বাড়ি, হাতে একেবারে মন মতো রুই মাছ!
একগাল হাসি নিয়ে রান্নাঘরে পা রাখতেই…
থেমে গেলাম —
বউ একেবারে গম্ভীর মুখে দাঁড়িয়ে,
মনে হচ্ছে, আর একটু পরেই ঘরে নতুন এক ঝড় উঠবে!
অনুগল্প :- ঝড়
কলমে :- ওয়াসিম বারি ©
১৩ই মে ২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন