প্রপোজ ডে-র সন্ধ্যা
--- 🖋️ ওয়াসিম বারি ©
বাবাকে বলল— ওষুধ কেনার টাকা তার কাছে নেই,
মাকে ঝাঁঝালো কন্ঠে শোনালো — পছন্দের খাবার যে হলো না তৈরিই।
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে, সাজল রাজপুত্র,
সুগন্ধিতে ভরল শরীর, পোশাকে আনল সুবাসিত গন্ধ।
নরম আলোয় সে পৌঁছলো প্রেমিকার দুয়ারে,
চোখে মায়াবী হাসি, হৃদয়ে অমোঘ ইশারা।
হাঁটুর উপর ভর দিয়ে বলল—
"আমি তোমাকে কখনো ছাড়ব না!"
তার চোখের তারা বলল,
"তুমি কি থাকবে আমার ভালোবাসার ছায়ায়?"
লাজুক হাসিতে সে উত্তর দিল,
"হ্যাপি প্রপোজ ডে, আমার প্রিয়!"
----
৮ই ফেব্রুয়ারি ২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন