তিতীন একা থাকে, কিন্তু সে একাকী নয়। তার চারপাশে মানুষের ভিড়, শব্দের গুঞ্জন, ব্যস্ততার ছায়া—তবুও যেন সে অন্য এক জগতে বাস করে। হাসি তার চিরসঙ্গী, তবে সেই হাসির গভীরে লুকিয়ে থাকে এক অদ্ভুত শূন্যতা।
বিকেলের ম্লান আলোয় সে বসে থাকে নদীর ধারে, জলের ঢেউ গুনে। কেউ জিজ্ঞেস করলে বলে, "আমি তো ঢেউয়ের গল্প শুনছি।" কেউ হেসে চলে যায়, কেউ অবাক হয়। কিন্তু কেউ বোঝে না, তিতীন সত্যিই ঢেউয়ের গল্প বোঝে।
একদিন তার এক পুরনো বন্ধু তাকে প্রশ্ন করল,
— "তুই সব সময় এত হাসিস কেন? দুঃখ হয় না?"
তিতীন একটু চুপ থেকে বলল,
— "আমি দুঃখকে আনন্দের মতো করে নিয়েছি। দুঃখ আমার বিলাসিতা, তুই বুঝবি না।"
অনুগল্প :- দুঃখ বিলাশ
কলমে :- ওয়াসিম বারি ©
২০ শে ফেব্রুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন