নিশিদিনের টেনশানে ডুবে আছি আমি,
দুনিয়ার চিন্তা মাথায় ভাসে যেন নদীর স্রোত।
তোমার হাতে হাত রেখে নীলু, ভুলে যাই সব,
নতুন আবেশে আবারো বাঁচি, যেন নতুন কোনো পথ।
জীবনের ক্লান্তি যেন মেঘের মতো,
তোমার স্পর্শে তা হয়ে যায় খোলা আকাশ।
প্রতি মুহূর্তে তোমার ছোঁয়ায়,
পাই এক অদ্ভুত শান্তির আশ্বাস।
তোমার চোখের আলো, আমার আঁধার মেটে,
তোমার হাসিতে মেলে নতুন সকাল।
তোমার সঙ্গেই পাই আমি মুক্তির পথ,
তোমার ভালোবাসায় ভরাই প্রতিটি পাল।
হাজার টেনশান, হাজার চিন্তা,
তোমার হাতে এসে সব ভেসে যায়।
তোমার প্রেমের আবেশে, নীলু,
নতুন এ জগতে আমি বেঁচে থাকার সায়।
তোমার পাশে থাকলেই মনে হয়,
এই দুনিয়ায় সব সুখ আমার।
তোমার ভালোবাসা ছাড়া আমি কিছুই না,
তোমার স্পর্শেই এ জীবনের নরক থেকে উদ্ধার ।
কবিতা - নীলুর স্পর্শ
কলমে - ওয়াসিম বারি ©
25 / 08 / 2024
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন