সন্ধ্যা নেমেছে ।
চারিদিকে ধুধু মাঠ ।
কোনোখানে সবুজের খোঁজ নেই ।
বরং সন্ধ্যার লালিমা মেখেছে প্রকৃতি ।
মাঝখান দিয়ে মাঠ ভাগ করেছে একটা গ্রাম্য সংকীর্ণ ঢালাই রাস্তা ।
রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানে দাঁড়িয়ে আছে একটা পাতাহীন মেহগনি ।
মানুষ তো দূরের কথা একটা কাক পক্ষীও নেই ।
এমন নির্জন নির্জীব প্রকৃতিকে মায়াবী করে তুলেছো তুমি । নীলু।
কানে একটা বকুল ফুল গুঁজে ,
ওড়নার একটা কোন আঙুলে পাকাতে পাকাতে আনমনে হেঁটে চলেছ ।
কোথাও যাবার বিন্দু মাত্র তাড়া নেই
শান্ত পায়ে শুধু চলা,
সন্ধ্যাটাকে মায়াবী করতে ।।
অনুগল্প - মায়াবী সন্ধ্যা
কলমে - ওয়াসিম বারি
১১ ই মার্চ ২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন