গতকাল ঠাণ্ডা পড়েছিলো জবর । রাত 9টা 15 তাও রাস্তা ফাঁকা । দু একটা বাইক যাচ্ছে মাঝে মাঝে । অর্ধেকের বেশি দোকান বন্ধ । যেগুলো খোলা সেগুলো শুধুই খোলা । কোনো খরিদ্দার নেই । দুজন খরিদ্দার আছে দোকান হীন এক ফুচকা ওয়ালার কাছে । পাশেই একটা ওষুধের দোকান । ফুচকাওয়ালা জায়গা টা ভালোই নির্বাচন করেছে । আমার কিছু ওষুধ কেনার ছিলো । ফুচকা ওয়ালার কাছে রেখে গেলাম । ওষুধ প্রায় নেওয়া শেষ । টাকা মেটাবো এবার । যা চাবিটা খুঁজে পাচ্ছি না । সামনের পিছনের সব গুলো পেকট খুঁজলাম পেলাম না । ওষুধের দোকানদারও ব্যাস্ত হয়ে এদিক ওদিক খুঁজে দেখলো । পেলো না । হটাৎ আমার মনে বাইকেই রেখি আসিনি তো ! এক ছুট বাইকের কাছে । বাইক টা বন্ধ পর্যন্ত করিনি । লাইট জ্বলছে । স্টার্ট পর্যন্ত দেওয়া । দুজন ফুচকা খাচ্ছে এখনো । আমি একটা স্বস্তির নিশ্বাস ফেললাম । আর মন থেকে বেরিয়ে এলো শুকরিয়া ।
বৈশাখের দ্বিতীয় সপ্তাহ চলছে। ঘড়ির কাঁটায় সকাল ১০টা বাজলেও সূর্যের তেজ জানান দিচ্ছে—বেলা বুঝি দুপুর গড়িয়েছে। সূর্যটা ঠিক মাথার ওপর আসন গেড়ে বসেছে, যেন আগুনের হলকা ছড়াচ্ছে চারদিকে। কাজের তাগিদে ঠিক সময়েই বেরিয়েছিলাম, কিন্তু মশাট তিন মাথার মোড়ে এসে বরাবরের মতো জ্যামে আটকে গেলাম। এই মোড়টা যেন চিরকালই অস্থির। রাস্তার অনেক পেছনেই দাঁড়িয়ে থাকতে হলো আমায়। মাথার ওপর ঠা ঠা রোদ, মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। চারদিকের উত্তাপ আর ঘামের গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম। সামনে থাকা বাইক আর অটোচালকরা রোদের হাত থেকে বাঁচতে মরিয়া; জ্যাম ছাড়ানোর কোনো লক্ষণ নেই দেখে তারা অনবরত হর্ন বাজিয়ে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করছে। কান ঝালাপালা করা সেই হর্নের শব্দে বাতাসের তপ্ত ভাবটা যেন আরও বেড়ে গেল। এমন সময় জ্যামের উল্টো দিক থেকে দেখা গেল চারজন লোককে। কাঁধে তাদের বাঁশের খাটিয়া। সাদা কাপড়ে ঢাকা একটি নিস্প্রাণ দেহ বয়ে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। মৃত মানুষটার বয়স খুব বেশি হলে চৌষট্টি। এক অদ্ভুত জাদুকরী নীরবতা নেমে এল মুহূর্তেই। একটু আগে যারা অধৈর্য হয়ে হর্নের ওপর আঙুল চেপে ধরেছিল, তারা এক নিমেষেই শান্ত হয়ে গেল। ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন