কানে এয়ার বার্ড গোঁজা। জোরে জোরে গোতিলো গান চলছে । কিছু বুঝতে পারছি না । তবু শুনছি । আসলে শুনতে ভালো লাগে গানটা । হার্ট বিট গোতিলো গানের সঙ্গে যেনো যুগলবন্দী করে । আর সেই সঙ্গে চলে আঙুল। একটার পর একটা শর্টস আর স্ট্যাটাস পার হয়ে যায় তর্জনী ঈশারায় । হটাৎ আঙুল থেমে গেলো । স্ক্রীনে লম্বা চুলের এক মেয়ে । ঠোঁটের কোনে মিষ্টি হাসি । দুদিকে দুটো গজ দাঁত । উফফ ! ডাগর চোখ অনেক কিছু বলতে চায়ছে । দুবছর আগে অনেক কথা বলেছে । মুখে নয় চোখে চোখে । সে কথার ভাষা ছিলোনা ঠিকি কিন্তু গভীরতা ছিলো , অর্থ ছিলো । দুবছর হলো অর্থপূর্ণ ও অর্থহীন সব ধরনের কথা বন্ধ.....
অনুগল্প:- ব্যাকগ্রাউন্ডে গোতিলো
কলমে:- ওয়াসিম বারি ©
08 - 11 - 23
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন