শুনলাম খুব বৃষ্টি হচ্ছে তোমাদের দেশে ?
শোনো, এই জলে ভিজবে না ।
তোমার জলে ভিজলে মাথা ব্যাথা করে ।
লম্বা ঘন কালো চুল শুকাতে টাইম লাগে ।
একবার বিছানায় পড়লে সারতে সময় লাগে ।
ঘ্যান ঘ্যান করো ।
সারা বাড়ি মাথায় তোলো ।
সব জানি , তবুও এ জন্য বলছি না ।
বৃষ্টিতে ভিজলে তোমার কাঠিন্য ধুয়ে যেতে পারে
প্রকাশ হতে পারে আমার প্রতি চেপে রাখা আবেগ।
শুধু একটা অনুরোধ রাখো
এই বৃষ্টিতে একটু সাবধানে থেকো।
--WasimBari©
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন