দু'হাত ভরে মুঠো মুঠো মেঘ নিয়ে এসেছি
শরৎ এর সাদা মেঘ
বর্ষার কালো মেঘের পরে সাজিয়েছি যত্ন করে।
তুমি বসবে সমুদ্র তটে
মেঘের সঙ্গে ম্যাচিং করে শাড়ি পরে
সমুদ্রের ঢেউ ছুয়ে যাবে তোমার পা
তুমি উদাস মনে চেয়ে থাকবে মেঘের পানে
দূর থেকে ভেসে আসবে ঢাকের আওয়াজ ,
ম্লান কাশফুলের গন্ধ।
তুমি বলেছিলে পুজোয় সমুদ্রে যাবে
মেঘের সঙ্গে খেলা করবে
সময় বড়ই প্রতিকূল
হয়তো নিয়ে যেতে পারবো না
তাই নিয়ে এলাম মেঘ
সমুদ্রকে আনলাম ধরে
এটাই তো চেয়েছিলে !
সুন্দরী তুমি খুশি তো ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন