লোকের মুখে লাল হয়ে জ্বলতে দেখেছো আমায় ।
কালো করে ধোঁয়া হয়ে উড়তে দেখেছো ।
বলতে শুনেছ আমি নাকি ক্যান্সারের কারণ ।
আমাদের বয়কট করতে পোস্টার দেখেছো ।
দেওয়ালে দেওয়ালে দেখেছো দেওয়াল লিখন ।
বসে, ট্রেনে, পাবলিক প্লেসে লাল কালিতে আমার উপর নিষেধজ্ঞা দেখেছো ।
এমনকি সরকার ও বছর বছর দামি করেছে আমায়।
দাম বাড়াতে নয়, নিজের কর ভান্ডার বাড়াতে।
তবুও আমাকে জমাতে পারেনি ।
কেন জানো ?
তোমরা শুধু আমার কালো ধোঁয়া দেখেছো !
দেখুনি ওই কালো ধোঁয়ার মধ্যে উড়তে তার চেয়েও কালো ব্যথা !
দু'বছর প্রেমের খেলা খেলে মেয়েটি যখন বাবার পছন্দের ছেলেটাকে বিয়ে করল ,
হাসতে হাসতে ফুল সাজানো লাল গাড়িটি করে চলে গেল !
তখন ভেঙে পড়া ওই বেকার ছেলেটির পাশে কেউ ছিল না !
ছিলাম আমি......!
একা বন্ধ ঘরে ছেলেটার সঙ্গে আমি দু আঙ্গুলের ফাঁকে সব সময় চলেছি ।
গ্র্যাজুয়েট পাস করা ছেলেটা যখন হতাশায় ভুগছে!
একটা চাকরি জোগাড় করতে পারছে না ।
বাবা মার তীক্ষ্ণ জিজ্ঞাসা চোখ কুরে কুরে খাচ্ছে !
তখন তোমরা ছিলে না তার পাশে !
আমি ছিলাম........
তার বুকে আগুন হয়ে আমিও জ্বলেছি...
তাকে সফল করে তবেই ছেড়েছি ।।
✒️ওয়াসিম বারি ©️
২র মার্চ ২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন