দুদিন আগে থেকেই একটা উত্তেজনা দেখা দিয়েছে মনে ।
আনন্দ যেনো ফুটছে মনের প্রতিটি কোণে কোণে ।
পরের ঘুম উড়িয়ে,
গান বাজিয়ে উচ্চগ্রামে ,
রাতদুপুরে বম ফাটিয়ে,
ভরপুর মদ গিলে,
সব কিছুই নতুন বছরের জন্যে ।
কিন্তু কেনো ?
কতটা নতুন পেলাম প্রশ্ন করো ?
তোমার উন্নতিতে যে হিংসা করে ,
প্রতি খন জ্বলে,
তোমার ধ্বংস কামনা করে ।
সে কি নতুন রূপে তোমাকে জড়িয়ে ধরবে ?
বলবে কি - ভাই তোর উন্নতি আমার উন্নতি !
ভারী পকেট দেখে যে গেছে তোমায় ছেড়ে
সে কি বলবে এসে - টাকার নয় , আমি শুধু তোর ?
নতুন বছরে কি পেয়ে যাবে প্রতিশ্রুতির পনেরো লক্ষ টাকা ?
নাকি সব যোগ্য পাবে জব ঘুস টাকা ছাড়া ?
কিছুই নতুন নয় ,
তাও এত আনন্দ !
তবে নতুন একটা বছর পেলে
নিজেকে প্রমাণ করতে .....
ওয়াসিম বারি ©
1.1.23
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন