পুজো মানেই আলোর ঝলাসি নয়,
পুজো মানেই সারা রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা নয়,
লুচি কচি পাঁঠার মাংস আর বিরিয়ানি নয়,
পুজো মানেই চার দিনে
চার দুকুনে আট টা জামা নয় ।
ওদেরও পুজো আছে !
ওদের পুজো নতুন জামা পরে ঘোরার নয়,
বরং ছেড়া কাপড় পড়ে কিছু রোজগারের জন্য পুজো ওদের ,
ওদের পুজোর আনন্দটা একটু আলাদা ..
সারা রাত ঘুরে হোটেলে হোটেলে খেয়ে ওরা আনন্দ করে না,
সারা দিন সন্ধ্যা হাড় ভাঙা খেটে গভীর রাতে
বাপ বেটা বউ নিয়ে চাউমিন খেয়ে ওদের আনন্দ।
পুজো মানেই আলো ঝলসানো শহর নয়,
পুজো মানে আলোর আড়ালে একটু বাঁচার আশা ।
🖊️ Wasim Bari©️
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন