চোখের জল গাল বেয়ে ঝড়ে পড়ার আগে
ছুটে গিয়ে খাটের উপর পড়ল
তারপর হঠাৎ আছড়ে পড়া ঝড়ের মতো
ভেঙে পড়ল কান্নায় ।
একটু আগেই এক প্রস্তর ইন্টারভিউ হয়ে গেছে
মাপা হয়েছে চুলের দৈর্ঘ্য প্রস্ত ,
হাঁটা চলা আর চালচলন ,
মাস্টার ডিগ্রিনীর দেখা হয়েছে হাতের লেখা ,
একটা আবৃত্তিও শোনাতে হয়েছে ।
কান্নার কাঁপা কাঁপা গলায় গড়গড়িয়ে বলেছে সব ।
ভ্রুনাক্ষেও বুঝতে দেয়নি চোখের কোনে জমা জল ।
বালিশে মুখ চেপে ফোঁপাচ্ছে
আর জড়ানো গলায় গোঁগাচ্ছে
— পারলি না ,
পারলি না , দুবছরে দু’পায়ে দাঁড়াতে
সরিসৃপের মতো কেবল চেষ্টাই করে গেলি
এদিকে দু’বছরে দ্বিগুন বয়স বেড়েছে আমার ....
#ওয়াসিম_বারি©️
২৮শে মার্চ ২০১৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন