লক ডাউন চলছে
মাথায় হাত দিয়ে শুয়ে সোভান
ভর দুপুর
সবে একজনের ভাতে দুটো আলু চটকে খেয়েছে
দুজনে এক থালায় ,
এক গ্লাসে
একটা দলা পাকিয়ে একবার খাইয়েও দিয়েছে
লজ্জা পেয়ে আঁচলে মুখ ঢেকেছে আঙ্গুরী।
শুনছো , সভান বলে -
"আজ বেড়াতে যাবে? "
ফুচকা খাবো
সাইকেলে
ওদের সাইকেলটা একবার না হয় চেয়ে আনবো
দেবে না!
আমি চালাবো
তুমি বসবে সামনে
সামনের বাজারে খাবো না
দূরে যাব… . .
ট্যাঁকে টাকা নেই ফুচকা খাবে ?
আদিখ্যেতা…
মুখ ঝামটা শোনে সোভান।
-ওয়াসিম বারি ©
২৯.০৬.২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন