ছোটো পরিবার। তিন জনের। বৌ , ছেলে আর বিধবা শ্বাশুড়ী। ছেলের লাভ ম্যারেজ। মায়ের খুব একটা সম্মতি ছিলা না। সম্মতি না থাকার প্রধান কারণ ছেলের কাছে তার গুরুত্ব কমছে বলে মনে করছে বুড়ি। বিয়ের পর বিষয় টা আরো স্পষ্ট হয় বিধবার কাছে। আগে যে কোনো কথা মাকে জিজ্ঞেস না করে করতো না। এই তো সে দিন একটা নতুন গামছা কিনছে, মাকে বলেনি পর্যন্ত। দু'দিন সে জন্য মুখ ঝুলে ছিল মায়ের । এক দিন ঘুরিয়ে শুনিয়েও নিয়েছে -“ছেলেটাকে তো হাতের মুঠোয় করে নিয়েছো”
শ্বাশুড়ী বৌ ঠান্ডা লড়াই লেগেই থাকে। ঠোঁটের কোণে হাসি নিয়ে এক সঙ্গে থাকলেও বুকের কোণে পরস্পরের প্রতি একটা বাঁকা আঁচড় কাটা আছে। বাইরে থেকে দেখলে মনে হবে মা - মেয়ে। এই লক ডাউনে পরিস্থিতি আরো কঠিন। তিন জনের এক সঙ্গে গৃহ বন্দী।
হঠাৎ একদিন সকালে মায়ের গা টা গরম গরম, গলাটাও ব্যথা ব্যথা। যদিও স্বাদ গন্ধ সবই ঠিক আছে। এই গরমে ফ্রিজের জল খেয়ে ঠান্ডা লেগে হয়তো। কিন্তু বৌ এর চাপে পরে মায়ের আর, টি, পি, সি, আর করানো হলো । রিপোর্ট পজিটিভ। শ্বাশুড়ী গৃহ বন্দী থেকে হলো ঘর বন্দী। দরজা কাছে কাগজের প্লেটে খাবার রেখে দেয় বৌ। বৌ এর স্বাধীনতা অনেক টাই বেড়ে গেছে। কেউ শোনানোর নেই। এদিকে শ্বাশুড়ী সময় কাটে না। সরাক্ষন একা একা থাকা সম্ভব?
একদিন বিকালে বৌ বারান্দার জানালায় দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টি পরছে। বুড়ি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসে বৌ কে ছড়িয়ে ধরে -“কি ভেবে ছিলে আমি মরলে সুখে থাকবে? সেটি হচ্ছে না। তোমারও করোনা হোক। ”
ওয়াসিম বারি ©
3.6.21
Valo laglo
উত্তরমুছুনধন্যবাদ সঙ্গে অনেক শুভ কামনা
উত্তরমুছুন